কক্সবাজারের ৬ কেন্দ্রে শহীদ জিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা দুপুর ১২টায় শেষ হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো—পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুল।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় গত ২৫ বছর ধরে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।