মিতিঙ্গাছড়ি সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ি সেতুর উদ্বোধন করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সেতুটির উদ্বোধন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত এ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।