দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে তুহিন নামে যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তুহিন আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার জুড়ানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুহিন আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুড়ানপুর গ্রামে অভিযান চালান। এ সময় তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
