
পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ডা. মাহমুদুল হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ডা. মাহমুদুর রহমান মিন্টু বলেন, ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত হাঁটাচলা, সুষম খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা জরুরি। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
র্যালি ও আলোচনা সভা শেষে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।