নেত্রকোনায় বোরো ধানের বীজ ও আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষক সমাবেশ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:২০ | অনলাইন সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ব্রি ধান-১০৩-এর নমুনা শস্য কর্তন এবং বোরো ধানের বীজ সংরক্ষণ, বিতরণ ও আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলার পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. খালিদ হাসান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোনার উপপরিচালক মো. আমিরুল ইসলাম এবং স্থানীয় কৃষকরা।

এ সময় বক্তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বাড়ানো এবং উন্নত জাতের বীজ সংরক্ষণে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ ও বীজ সংরক্ষণের পাত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রযুক্তি গ্রামের গবেষণা কার্যক্রম নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।