অনলাইন সংস্করণ
১৬:১৫, ১৬ নভেম্বর, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা থেকে ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার দৌলদিয়া গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪০), জয়রামপুর গ্রামের আপিলের ছেলে ইকরামুল (৩৬), মৃত আনোয়ার মণ্ডলের ছেলে নুরুল ইসলাম (২৬), নুরুল ইসলামের ছেলে আলামিন (৩৫), রশিদুল ইসলাম (৪০), মৃত মন্টু মিয়ার ছেলে মামুন (৪৫), মাহফুজ (৫৫), মিরাজুলের ছেলে ইব্রাহিম (৪২), রুদ্রনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে ঝন্টু মিয়া (৪৪) এবং বাঘাডাঙ্গা গ্রামের রিন্টু মণ্ডল (৫১)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হেলালের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্য আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।