সখীপুরে অনিয়মের দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার উপজেলার বড়চওনা ও কচুয়া বাজারে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।
অভিযানে বড়চওনা বাজারের আনন্দ মিষ্টি ভান্ডারকে ৫ হাজার, হাজী মেডিকেল হলকে ১৫ হাজার এবং পপি কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কচুয়া বাজারের রিথি তামিম এন্টারপ্রাইজ, দুই ভাই ট্রেডার্সসহ চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
