খুলনায় স্কুলছাত্রীকে ঢাকায় নেওয়ার চেষ্টার অভিযোগ, আটক ১
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো

খুলনা নগরীতে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে অপু শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
ভুক্তভোগী রাফিয়া বিন তুলি নগরীর হামিদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে পূর্ব বানিয়াখামার এলাকার আব্দুল ওহাব গাজীর মেয়ে। অভিযুক্ত অপু শেখ একই এলাকার গোলাম শেখের ছেলে।
ভুক্তভোগীর ভাই খালিদ বিন ওয়ালিদ জানান, তার নাবালক বোনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়ভাবে পরিচিত অপু শেখকে হাতেনাতে আটক করেন তিনি।
তার অভিযোগ, অপু তার বোনকে নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি তাকে আটক করেন।
