ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:২১ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাসের মামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে থানা-পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সোনাহাট ও পাইকেরছড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জাফর আলী (৪৫) এবং পাইকেরছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন (৬০)।

ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ জানান, ২০২৪ সালের সন্ত্রাস ও নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বুধবার তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।