স্বপ্ন ও সম্ভাবনাকে শক্তিতে রূপান্তর করতে হবে: বোরহান উদ্দিন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:০৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনীতে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে চৌমুহনী বেঙ্গল কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শাখার সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আল মামুন রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আমিমুল এহসান ফাহাদ এবং জেলা অফিস সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আয়োজকরা বলেন, স্বপ্ন ও সম্ভাবনাকে শক্তিতে রূপান্তর করে শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর আলোকিত বাংলাদেশ।
