সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আ’লীগের ৪ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান মুন্সি (৪১), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মাহিম শেখ (২২)।
ওসি আরও জানান, এ অভিযান অব্যাহত রয়েছে।
