দুর্গাপুরে সাংবাদিক কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্গাপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের কর্মময় জীবন, সাংবাদিকতা পেশায় তার অবদান এবং দুর্গাপুরের সাংবাদিকতা অঙ্গনে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রয়াত সরকার শাহাদাত হোসেন কাজল দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্মৃতি ও সাংবাদিকতায় অবদান স্মরণীয় করে রাখতে এ আয়োজন করে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূইয়া, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, সম্মানিত সদস্য বদরুল আমিন প্রমুখ।