সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের পরদিন প্রিন্সের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:১২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর নরিনা নৌঘাট এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পরদিন মাহমুদুর রহমান প্রিন্সের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রিন্স ঢাকার বাউনিয়া, উত্তরা এলাকার আ. বারেকের ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে প্রিন্স নরিনা গ্রামের বন্ধু কুতুবউদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুরে তিনি ওই নদীতে গোসল করতে যান। এ সময় বন্ধুর সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার চ্যালেঞ্জ করেন প্রিন্স। চ্যালেঞ্জ অনুযায়ী নদী সাঁতরে পার হওয়ার সময় মাঝনদীতে ডুবে নিখোঁজ হন তিনি।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে দুপুরে প্রিন্সের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বৃহস্পতিবার বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
