নোয়াখালীতে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:১৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চৌমুহনীর একটি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. নাসিমুল গনি চৌধুরী মহল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি নজরুল ইসলাম খাদেম এবং কেন্দ্রীয় এমসি সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ নোয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, অন্যতম উপদেষ্টা মাওলানা বোরহান উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি ফিরোজ মাহমুদ, সহকারী সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মো. আবুল খায়ের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লাওয়ার মিলস মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন। এ ছাড়া নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার আইবিডব্লিউএফের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
