সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:২৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ গোলচত্বর এলাকায় ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি একই এলাকার দুখিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপর ট্রাকচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে সায়দাবাদ গোলচত্বর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ইউসুফ আলী নিহত হন। এ ঘটনায় অপর ট্রাকচালকসহ আরও দুজন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
