ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির গেইটে আগুন, তদন্তে পুলিশ

সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির গেইটে আগুন, তদন্তে পুলিশ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া গ্রামে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের বাড়ির গেইটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোক্তারুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ওই নেতার বাড়ির বাউন্ডারি গেইটে আসে। পরে তারা গেইটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করলেও তার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ আমার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’

ওসি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে বিশেষ তদন্ত শুরু করা হয়েছে।

তদন্তে পুলিশ,গেইটে আগুন,এনসিপি নেতার বাড়ি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত