ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা ও দোয়া

মির্জাগঞ্জে তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা ও দোয়া

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী ও উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতারা তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। পরে জন্মদিনের কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া,বিএনপি,তারেক রহমানের জন্মদিন,মির্জাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত