শার্শায় কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক জাকির আটক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৪:৫৫ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের শার্শা উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

আটক জাকির হোসেন (৪২) শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের রবিউল হোসেনের ছেলে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ১টার দিকে পুলিশ জানায়, গত ২০ নভেম্বর শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জাকির হোসেনকে আটক করা হয়।

শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; ধারা- ১৫(৩)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ এবং ৩/৪/৬, দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক জাকির হোসেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের শার্শা উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে ২১ নভেম্বর যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।