সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার দলীয় সব পদের স্থগিতাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডে ভবিষ্যতে জড়িত না হওয়ার শর্তে তাদের দলীয় সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং বালুমহাল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ জুলাই হাজী মিজানুর রহমান বাবলুর দলীয় সব পদ স্থগিত করে জেলা বিএনপি।
অন্যদিকে, চাঁদাবাজি ও মারামারির পৃথক মামলায় জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৮ আগস্ট আজাদ হোসেনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল।
