রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিমএর বিশেষ অভিযানে ১৮১ জনকে গ্রেফতার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিমএর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি'র মিডিয়া সেল সংবাদ মাধ্যমে এ তথ্য জানান । সংবাদ মাধ্যমে রংপুর রেঞ্জের  ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এর  রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযানকালে সর্বমোট ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।