দীর্ঘদিন পর জনগণ নির্বাচিত সরকার পেয়েছে: বরকত উল্যাহ বুলু
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

দীর্ঘদিন পর জনগণ নির্বাচিত সরকার পেয়েছে। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সব ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।
সোমবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভার্চ্যুয়ালি ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন বিএনপি নেতা আহছানউল্লা, মো. কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা ও প্রবাসী আলাউদ্দিন রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী এবং সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুতীব রিজ স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
