মিঠাপুকুরে বৈধ সনদ না থাকায় কল্পনা জুয়েলার্সকে জরিমানা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় ও মিঠাপুকুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে মিঠাপুকুরের কল্পনা জুয়েলার্সকে বৈধ সনদ না থাকা এবং ওজনযন্ত্র ব্যবহার না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(১)/৪৮ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, মেসার্স শঠিবাড়ী ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার জ্বালানি পরিমাপে সঠিক পরিমাণ পাওয়া যায়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ থাকায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা তাদমিরা শারমিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)।
