সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা শেখ (৪২) ও তার ছোট ভাই পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ইয়ামিন শেখ (২৩)।
সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই দুই ভাই গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গঞ্জের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
