পুঠিয়ায় ৮ কিলোমিটার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:৫০ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর তাহেরপুর জিসি সুইজগেট-নলডাঙ্গা জিসি সড়কের পুঠিয়া অংশের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

বুধবার সকালে রাজশাহীর পুঠিয়ার তাহেরপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান, সাবেক পৌর মেয়র মো. আসাদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সদস্য মো. একরামুল হক, উপজেলা বিএনপির সদস্য মো. জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সদস্য মো. সোহেল সিরাজী, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ মো. খোরশেদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সীমান্ত থেকে পুঠিয়া উপজেলার সীমান্ত হয়ে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সীমান্ত এলাকা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কটি নির্মাণ ও উন্নয়নকাজের জন্য ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার টাকায় টেন্ডার পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি কাজটি বাস্তবায়ন করবে।

এই সড়ক দিয়ে রাজশাহীর বাগমারা, পুঠিয়া ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মানুষ যাতায়াত করেন।