রংপুরে ফিটনেস ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:২১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর ফিটনেস ক্লাবের উদ্যোগে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন রংপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম মুকুল।
শুক্রবার ভোরে নগরীর সুরভী উদ্যানের ফিটনেস জোনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফিটনেস জোনের চিফ ট্রেইনার মো. জাহাঙ্গীর হোসেন মনু, সদস্য শওকত হোসেন বিপু, আলহাজ সিরাজুল ইসলাম, কামরুজ্জামান কামু, মো. নজরুল ইসলাম প্রমুখ।
ফিটনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও সবার কল্যাণ কামনা করে রংপুর ফিটনেস ক্লাবের সদস্য আলহাজ সিরাজুল ইসলামের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
