ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠের নতুন সভাপতি সাংবাদিক মিন্টু

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:০৭ | অনলাইন সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ঐতিহ্যবাহী ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক কামরুজ্জামান মিন্টু। ২০২৬ সালের ২ নভেম্বর থেকে আগামী ছয় মাসের জন্য তিনি এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

সাংবাদিক কামরুজ্জামান মিন্টু ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য এবং ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক।

তিনি চ্যানেল নাইন, ইংরেজি দৈনিক নিউ এজ (New Age), এশিয়া পোস্ট ও দৈনিক খবরের কাগজের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। তার নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা নতুন এডহক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে সমন্বয়, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখা, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা রয়েছে।

শিক্ষানুরাগী ও সচেতন মহলের প্রত্যাশা, সাংবাদিক কামরুজ্জামান মিন্টুর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠ শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি একটি সুষ্ঠু, সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশে এগিয়ে যাবে।

নতুন দায়িত্ব গ্রহণ করায় সাংবাদিক কামরুজ্জামান মিন্টুকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।