রাজশাহীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরএমপি জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।