নির্মান সম্পন্নের ৭ বছর পর অবশেষে আগামী ডিসেম্বরেই ২০০ শয্যায় চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল            

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:১৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

নির্মান সম্পন্নের দীর্ঘ ৭ বছর পর অবশেষে চলতি বছরের আগামী ডিসেম্বর মাসেই রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল দ্বিতীয় সপ্তাহে ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগের শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা সুযোগ সম্প্রসারিত হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন। অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিশু হাসপাতাল নির্মাণের পর জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে হাসপাতালটিতে পুরো চিকিৎসাসেবা শুরু করা যায়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বর্হিবিভাগে অস্থায়ী চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, রংপুরসহ দেশের পাচঁটি শিশু হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু হবে। এ লক্ষে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে,  পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপনের পরিকল্পনা রয়েছে।ইতোমধ্যে রংপুর আধুনিক শিশু হাসপাতালটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ডাক্তার এবং নার্স নিয়োগ দেয়া হয়েছে। উপ-পরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে ২৯ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া   সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার পদে দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন হবে।শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের দীর্ঘদিনের শয্যা সংকট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন অভিজ্ঞ জনরা। ইতোমধ্যে কিছু সরঞ্জামও এসেছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের জন্য প্রস্ততি নেয়া হচ্ছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার মেশকাতুল আবেদ জানান, হাসপাতালটি সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি ও বাজেট দ্বিগুণ করা হয়েছে। ইতোমধ্যে ১২ জন নার্স যোগ দিয়েছেন মন্ত্রনালয়। চিকিৎসক নিয়োগের জন্য পাঁচ থেকে ছয় জনের তালিকা পাঠানো হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক হিসেবে রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোস্তফা জামানকে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সেবা বিভাগ গত ২৪ শে নভেম্বর এক পত্র ইসু করেছেন। তিনি  আগামী রোববারের মধ্যে দায়িত্ব গ্রহণ করার কথা। হাসপাতালের প্রয়োজনীয় আসবাবপত্র পৌঁছেছে। যন্ত্রপাতি কেনার কাজ করছে সিএমএসডি। বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীদেরও এখানে পদায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনতলা ভবনটি ছয়তলায় উন্নীত করার কাজ শুরু হবে।

                           
উল্যেখ্য, সুর্দীঘ সময় ধরে অব্যবহৃত থাকায় এর বর্ণীল অবকাঠামো সমুহে ধুলায় ধুসর মলিন হয়ে ভুতুরে বাড়ির পরিবেশ বিরাজ করছিল। এর অন্যান্য সামগ্রীও ক্রমান্বয়ে নষ্টের পথে যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে প্রয়োজনীয় জনবল কাঠামো, অনুমোদন এবং অর্থ বরাদ্দের দীর্ঘ সূত্রীতায় রংপুর অঞ্চলের শিশুরা এই কাংখিত শিশুস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিল।

ইতোমধ্যে হাসপাতালটি নির্মানের ৭ বছর পেরিয়ে গেলেও এবং মুখ রক্ষার  উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হয়েছে। তবে রংপুর অঞ্চলের শিশুরা সেই কাংখিত শিশু হাসপাতালের স্বাস্থ্য সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। বর্ণীল সাজে সজ্জিত রংপুর শিশু হাসপাতাল ভবনে নির্জন ভুতুরে পরিবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধানে এখানে সীমিত সেবায় কেবল বর্হি বিভাগ চালু ছিল। এজন্য দায়িত্বপ্রাপ্ত একজন আবাসিক চিকিৎসক, ৪ জন কনসালটেন্ট, ৪ জন নার্স এবং নিরাপত্তা প্রহরীরা পালাক্রমে অনেকটা  কর্মহীন অলস সময় কাটিায় । এর চত্বরে শিশুদের জন্য নির্মিতি বিভিন্ন খেলার জমকালো রাইড গুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় এর অবকাঠাসো সহ অন্যান্য অনেক সামগ্রী ধুলায় মলিন অবস্থায় নষ্ট হয়েছে।প্রকাশ, প্রায় ২ কোটির অধিক জন অধ্যুষিত রংপুর বিভাগের ৮ জেলার শিশুদের বিশেষায়িত স্বাস্থ্য সেবার লক্ষ্যে মহানগরীর প্রাণ কেন্দ্রে পুড়াতন সদর হাসপাতাল চত্বরে ৭ বছর আগে প্রায় ১ দশমিক ৭৮ একর জমির উপর স্বাস্থ্য মন্ত্রনালয়ের অর্থায়নে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে শিশু হাসপাতালটির নির্মান কাজ সম্পন্ন করা হয়।  এরপর করোনার ডামাডোলে এখানে শিশুদের চিকিৎসা সেবার কার্যক্রমের উদ্যোগ বন্ধ রেখে এটিকে করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। করোনার প্রার্দূভাব অনেক আগেই মুছে গেলেও অজ্ঞাত কারনে শিশু হাসপাতালের কার্যক্রম র্পূনাঙ্গ ভাবে চালু করা হয়নি। দীর্ঘ পথ পরিক্রমায় ২০২৩ সালের ১৬ ই ফেব্রুয়ারী রংপুর ১০০ শয্যার শিশু হাসতালটির ঢাকেেঢাল পিটিয়ে উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও এর প্রয়োজনীয় যন্ত্রপাতির সংযোগ, জনবল নিয়োগ এবং অর্থ বরাদ্দ করে শিশুদের স্বাস্থ্য সেবার পূর্নাঙ্গ কার্যক্রম শুরু করা হয়নি।  স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর নগরীর প্রাণ কেন্দ্রে পুড়াতন সদর হাসপাতাল চত্বরের প্রায় ১ দশমিক ৭৮ একর জমির উপর প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্যায়ে ২০১৭ সালের ২১ শে নভেম্বর এই শিশু হাসপাতালের নির্মান কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান র্নিধারিত সময়ের আগেই এর কাজ সম্পন্ন করেন। ২০২০ সালের ৮ই মার্চ হাসপাতাল ভবনটি পূর্নাঙ্গভাবে চালু করার জন্য জেলা সিভিল সার্জনের নিকট হস্তান্তর করা হয়। নির্মিত শিশু হাসপাতাল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট মূল হাসপাতাল ভবনের প্রতি তলায় ২০ হাজার ৮৮২ বর্গফুট আয়তন সহ মোট ৬২ হাজার ৮৪৬ বর্গফুট আয়তনের হাসপাতালের প্রথম তলায় জরুরী বিভাগ, বর্হি বিভাগ, চিকিৎসকদের চেম্বার ও প্যাথলজিক্যাল ল্যবরেটরীর ব্যাবস্থা রয়েছে। দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটার ও ব্রোন ইউনিট এবং তৃতীয় তলায় শিশু ওর্য়াড এবং কেবিনের ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে ৬ তলা বিশিষ্ট ডাক্তারদের আবাসিক ভবন এবং ষ্টাফ ও নার্সদের আবাসিক ভবন, তিন তলা বিশিষ্ট সুপারিনটেনডেন্ট কোয়াটার, দুই তলা বিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়াটার, কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই সিষ্টেম, বিদ্যূৎ সাব ষ্টেশন, পানি ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা, অভ্যন্তরীন সড়ক তৈরী করা সহ আনুষাঙ্গিক অবকাঠামো নির্মান করা হয়েছে। শিশু হাসতালটি চালু হলে এখানে এই অঞ্চলের  শিশুদের বিনামূল্যে জটিল অপারেশন সহ বিশেষায়িত উন্নত চিকিৎসা সেবার  পরিকল্পনা রয়েছে।প্রকল্প অর্ন্তর্ভুক্ত অবকাঠামো সমূহ নির্মানের পর করোনার প্রার্দূভাবের কারনে হাসপাতালটিকে করোনা ডিটেকটিভ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং শূন্যের কোঠায় নেমে এলেও রহস্যজনক ভাবে দীর্ঘ দিনেও শিশু হাসতালটি পূর্নাঙ্গ ভাবে চালু  করা হয়নি। এর ফলে রংপুর অঞ্চলের শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকা সহ দেশ-বিদেশের বিভিন্ন এলাকায় ছুটতে হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সীমিত পরিসরে এই অঞ্চলের শিশুদের চিকিৎসা সেবা দেয়া হয়।
রংপুরের সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা এই প্রতিবেদককে জানান, রংপুরে শিশু হাসপাতাল চালুর বিষয়ে বিগত ১৭-১০-২৪ তারিখে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রশাসনিক অনুমোদন, জনপ্রশাষন বিভাগ কর্তৃক পদ সৃজন এবং অর্থ বরাদ্দের অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে লিখিত ভাবে অভিহিত করা হয়। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এসবের বাস্তব চালচিত্র সম্বলিত পরিদর্শন প্রতিবেদন তৈরী করে গত বছর ৫ই নভেম্বর অধিদফতরে প্রেরন করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় চাহিদাপত্র স্বাস্থ্য অধিদফতর থেকে মন্ত্রনালয়ে পাঠানোর পর এখানে ২০০ শয্যার হাসপাতাল চালুর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় ও অর্থ মন্ত্রনালয়ের অনুমোদনের পর কর্তৃপক্ষ প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল অনুমোদন করেছে।