সিরাজগঞ্জে মেছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান ফলাফল অপেক্ষামান
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের মেছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ফলাফল অপেক্ষামান রয়েছে। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসলে ফলাফল ঘোষণা করা হবে। জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পঞ্চম ধাপে সিরাজগঞ্জ সদর উপজেলার ৭নং মেছড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এ ইউনিয়নে ১৫ হাজার ৫০৬ জন ভোটার রয়েছে। অনুষ্ঠিত এ নির্বাচনে আব্দুল মজিদ (নৌকা) ৩ হাজার ৫০৫ ভোট পেয়েছেন এবং সতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (চশমা) পেয়েছেন ৩ হাজার ২৮১ ভোট। তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ভোট গণনায় গড় মিল রয়েছে বলে সতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন। বৃহস্প্রতিবার দুপুরে এ অভিযোগ নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ওই ২ চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
