মানবতাবিরোধী অপরাধ

সালমান ও আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন ব্যক্তি সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় মোট ২৮ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

তিনি অভিযোগ করেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক।