মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস পেলেন খান আকরাম

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২০১৫ সালের ১১ আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর খান আকরাম আপিল করেন।