আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
সোমবার (৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।
চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সাইমুম রেজা বলেন, আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নেয়া। এছাড়া অন্য কোনো কারণ নেই।
