আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এই নিয়োগ পেয়েছেন তারা।
সোমবার (৯ মার্চ) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত আলাদা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নিম্নছকে বর্ণিত দুই জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের পাশে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।
