সহকারি অ্যাটর্নি জেনারেল শাহীনের পদত্যাগ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭:২৬ | অনলাইন সংস্করণ

সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে মুজাহিদুল ইসলাম শাহিন ‍উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সেই সময় থেকে যথাযথভাবে পালন করেছেন। 

বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।