জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৪:০৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ধর্ম অবমাননা ও কটূক্তির মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে করা মামলায় গত ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৫ এপ্রিল তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।