রোববার থেকে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২২:৫৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩৭ দিন অবকাশের পর আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এ উপলক্ষে হাইকোর্টে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বেঞ্চ গঠনের আদেশে বলা হয়েছে, আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হলো। গত ১৫ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ১৯ দিনের অবকাশ ছুটি ছিল সুপ্রিম কোর্টে। এই অবকাশ ছুটির সঙ্গে যুক্ত হয় ১৮ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি।
তবে টানা ৩৭ দিন সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ বন্ধ থাকলেও অবকাশ ছুটির মধ্যে হাইকোর্টের বিচারকাজ চালিয়ে নিতে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের চেম্বার আদালতেও বিচারকাজ অনুষ্ঠিত হয়।
আবা/এসআর/২৬
