শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনু-টুকু-দীপু মনিসহ ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২ | অনলাইন সংস্করণ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ আজ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আজ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১১ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুইয়ে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদেশ দিয়েছেন। গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
একইসঙ্গে পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ মামলায় দুটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়।
দ্বিতীয় অভিযোগে আনা হয়েছে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা মামলায় উল্লেখ্য করা হয়েছে। এদিকে, গাজীপুরের অধ্যক্ষ আবুল হোসেনকে গুমের ঘটনায় পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি রাশেদ খান। অভিযোগ যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
