১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ট্রাইব্যুনালে ইনুর আপিল

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।

​জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গেল ৩০ জুন হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে আলাদাভাবে ১০ বছর করে সাজা দেন ট্রাইব্যুনাল-২।

তবে ট্রাইব্যুনাল জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ, ইনুকে মোট ১০ বছর কারাগারে কাটাতে হবে। এর আগে সাজা বাড়িয়ে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। এবার ট্রাইব্যুনালের সে রায়কে চ্যালেঞ্জ করে নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগের দ্বারস্থ হলেন ইনু।