অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩০
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, হাজারীবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর থানা ১০ জন, পল্লবী থানা তিনজন, হাজারীবাগ থানা আটজন, বাড্ডা থানা দুইজন, যাত্রাবাড়ী থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. রাব্বি (২৫), মো. রাশেদুল রহমান শাওন (২৩), মো. নুর হোসেন ওরফে শুভ (২০), মো. আনোয়ার হোসেন (২৫), মো. বিল্লাল হোসেন (৩৬), মো. শাকিল মিয়া (২৩), মো. জীবন (১৯), মো. আরিফ রহমান লিটন (৩৮), মো. সুমন (২৫), মো. আ. আজিজ ওরফে অনিক ওরফে লিটন (১৯), মো. স্বপন সরদার ওরফে খবির ওরফে কবির (৫৮), দ্বীন ইসলাম (১৭), মো. রাজু (২৮), মো. শহীদ (৩৮), মো. মেহেদী হাসান (২৮), মো. মারুফ হাওলাদার (১৭), মো. নাহিদ মিয়া (২১), মহারাজ (২৫), মো. ইব্রাহিম (১৯), মো. সামিউল ইসলাম (৩০), মো. সিয়াম (২০), মো. আরাফাত (২৬), মো. শুভ (১৬), মো. আবরার (২০), মো. সবুজ বিশ্বাস (২৮), শিবলু মোল্লা (২২), মো. শরীফ (২৭), মো. সোহেল (৩০), নাসির উদ্দীন ওরফে রনি (৩৫), আশিক মিয়া (২১) ও ইয়াসিন আরাফাত (২৫)।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
