জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একতারপুর এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন খান ওরফে সুমন আহমেদ (৩০)-কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন আহাম্মদ জীবননগর উপজেলার একতারপুর গ্রামের ঈদগা পাড়ার মৃত রবিউল খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরের দিকে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে জেলা জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন খান ওরফে সুমন আহাম্মদ-কে গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সুমন খান ওরফে সুমন আহাম্মদ খানজাহান আলী থানার একটি মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
