জীবননগরে ১১২ বোতল মাদকসহ কারবারি আটক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী মানিকপুর থেকে ১১৩ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্যসহ শওকত আলি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৮ মার্চ) দিবাত রাত ৮টায় এ ঘটনা ঘটে।

আটককৃত শওকত আলী উপজেলার মানিকপুর গ্রামের মৃত মোলাম মালিতার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আশরাফুল ও এ এস আই শ্রী রমেশ কুমার সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে শওকত আলীকে আটক করে। এ সময় দুইজন পালিয়ে যায়। এরপর তার কাছ থেকে ১১২ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাকে রাতেই জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।