গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী ​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। গত বৃহস্পতিবার রাতে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।