ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি : প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পদকপ্রাপ্ত কিডনি বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের অভিযোগে প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন মঈনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
মঈন উদ্দিন মঈনকে নড়াইলের কালিয়া থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৬।
মঈন ছাড়া আরও ছয়জনকে গ্রেপ্তার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
এর আগে এ ঘটনায় মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
র্যাব জানিয়েছে, এ পর্যন্ত মূল অভিযুক্তসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
