‘বিরোধী দলের সাথে যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার’
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যেকোনো আলোচনায় বসতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আজ আমরা সবাই যে সংসদে দাঁড়িয়ে আছি, এটি অনেক শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের মানুষের সুন্দর একটি ভবিষ্যত কীভাবে প্রতিষ্ঠিত করবে, সেই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। কিছু বিষয়ে সরকার ও বিরোধীদলের মতপার্থক্য রয়েছে। তবে, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে আমাদের মাঝে কোনো মতপার্থক্য নেই।'
বিরোধীদলের উদ্দেশে তারেক রহমান বলেন, 'যদি দেশ ও দেশের মানুষের কোনো বিষয়ে আমাদের সামনে কিছু উপস্থাপন করেন, কোনো ইতিবাচক প্রস্তাব আনেন, আলোচনা করতে চান কিংবা পরামর্শ-সুপারিশ দেন বিএনপি সর্বদা আলোচনা করার জন্য প্রস্তুত।'
আবা/এসআর/২৬
