আ.লীগের লিফলেট প্রচারের অভিযোগে যুবক আটক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:৫২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিগত আওয়ামী লীগ আমলের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত লিফলেট প্রচারের অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এরশাদ হোসাইন বেপারী উপজেলার কাঠাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডেনমার্ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, গত শনিবার ও রোববার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ঢালীবাড়ি ও আশপাশের এলাকায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। বিষয়টি জানাজানি হলে টংগিবাড়ী থানা পুলিশ অভিযান চালায়।

পরে শনিবার রাতেই অভিযান চালিয়ে এরশাদ হোসাইন বেপারীকে আটক করা হয় এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও অনেকে জড়িত ছিল। আটক ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।