সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯:২৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় হাত পা বেঁধে এক শিশুকে (৯) ধর্ষণের ঘটনায় যুবক সজীবকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া সদর পুলিশ।
গ্রেপ্তারকৃত সজীব একই এলাকার বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে ওই যুবক ৩ শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাদের হাত-পা বেঁধে তিন শিশুকেই বিবস্ত্র করে যৌন নিপীড়ন চালায়। পরে ২ জনকে বিছানার পাশে অন্যদিকে দাঁড় করিয়ে রেখে একজনকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই তিন শিশুকে ৩শ’ টাকা দেয় এবং কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। তবে তিন শিশু টাকা না নিয়ে বাড়িতে এসে স্বজনদের জানায়। এ ঘটনায় স্থানীয় মাতব্বররা আপোষ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যাপারে ২৬ এপ্রিল ওই শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন সকালে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
