নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ৭ দালাল গ্রেপ্তার

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযানে ৭ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে ১০ দিনের এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই সাথে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‌্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।