ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ, স্ত্রী আটক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) পৌরসভার বাবুপাড়া এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত স্বামী হৃদয় (২৬) ওই এলাকার গাউছিয়া মসজিদের এরশাদ হুজুরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধারালো প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলা কাটার চেষ্টা করে স্ত্রী উম্মে জান্নাত সাথী। এসময় হৃদয় ঘুমন্ত অবস্থায় ছিল। পরে হৃদয়ের চিৎকার শুনে ছুটে এসে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর অভিযুক্ত স্ত্রী সাথীকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ হয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
