জীবননগরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাহেদ আহমেদ (৪০), ফুরকান আহমেদ লাভলু (২৬), নাজমুল শাহ (২৮), ফরিদ (৪০), ফেতু মিয়া (৫০), রজব মিয়া (২৬), লিয়াকত আলী (২৮), আব্বাস উদ্দিন (৪৭) ও নাসিরুল ইসলাম (২৮)।

গ্রেপ্তারকৃত শাহেদ আহমেদ উপজেলার বাজার পাড়া এলাকার মিরজান আলীর ছেলে, ফুরকান আহমেদ লাভলু ঠাকুর উপজেলার আশতলা পাড়ার আলম হোসেনের ছেলে, নাজমুল শাহ উপজেলার দেহটি গ্রামের মৃত রবগুল আলীর ছেলে, ফরিদ আন্দুলবাড়িয়া গ্রামের বিশার আলীর ছেলে, ফেতু মিয়া একই এলাকার জেহের আলীর ছেলে, রজব আলী ফেতু মিয়া ছেলে, লিয়াকত আলী মনোহরপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে, আব্বাস উদ্দিন একই এলাকার মৃত বারেক মুন্সির ছেলে ও নাসিরুল ইসলাম এলাকার আনসার আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান সেখের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।