জলঢাকায় চোরাই সন্দেহে ৩২ মোটরসাইকেল উদ্ধার
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা মমিনটুলি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আব্বাস আলীর মোটরসাইকেল গ্যারেজের পেছনের গোডাউন থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ হেফাজতে থাকা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য শাহিন ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ সময় আব্বাস আলীকেও আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক আব্বাস হোসেন জানান, তার গোডাউনে থাকা মোটরসাইকেলগুলো চোর শাহিন ইসলাম ও ফরিদুল ইসলামসহ বেশ কয়েকজন চোরের কাছ থেকে কেনেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, “এসব মোটরসাইকেল চুরিতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
